সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- হোমার অঞ্চল( কেনাই উপদ্বীপ বরো) ,কোল্ড বে ( শহর অঞ্চলে) ,কোডিয়াক স্যান্ড পয়েন্ট এবং কিং কোভ( আলেউটিয়ানস পূর্ব বরো), উনালাস্কা( আলেউটিয়ান পশ্চিম আদমশুমারি অঞ্চল) , ইউনিমাক দ্বীপ, স্কচ ক্যাপ অঞ্চল গুলিতে সুনামি আছড়ে পড়তে পারে ভূমিকম্পের কারণে।
ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ‘এই ভূমিকম্পের জেরে সুনামি আছড়ে পড়তে পারে। এর কিছু প্রভাব পড়তে পারে আলস্কার কিছু অঞ্চলে।’ ভূমিকম্পের উৎপওিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণে, মাটির ২০ কিলোমিটার গভীরে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাএা ছিল ৭.৩। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা , বুধবার। এরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেখানে। এর আগে ১৯৬৪ সালে আলাস্কায় ৯ মাএার ভূমিকম্প আঘাত হেনেছিল। এরপর গতকাল এত বড় একটি ভূমিম্প হল । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অর্থাৎ এনসিএসের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
এনডব্লিউএস জানা হয়েছে, হোমার অঞ্চল (কেনাই উপদ্বীপ বরো), কোল্ড বে (শহর অঞ্চল), কোডিয়াক স্যান্ড পয়েন্ট এবং কিং কোভ (আলেউটিয়ানস পূর্ব বরো), উনালাস্কা (আলেউটিয়ান পশ্চিম আদমশুমারি অঞ্চল), ইউনিমাক দ্বীপ, স্কচ ক্যাপ অঞ্চল, চিগনিক বে অঞ্চল (এই অঞ্চলের জন্য পরে অবশ্য সতর্কতা শিথিল করা হয়েছিল)। ভূমিকম্পের কারণে যে যে অঞ্চল গুলিতে সুনামি আছড়ে পড়তে পারে। এই সব এলাকায় বাসিন্দাদের অবিলম্বে উঁচু জমি খুঁজতে বলা হয়েছে। এর মধ্যে স্যান্ড পয়েন্টের জনসংখ্যা ৬১০, কোডিয়াক বরোর জনসংখ্যা ৫২২০, কোল্ড বে-র জনসংখ্যা মাএ ৫২।
রেকর্ড হওয়া ১৯৬৪ সালের মার্চ মাসে আলাস্কায় উত্তর আমেরিকায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল। সেই ভূমিকম্পের রিখটার স্কেলে ৯.৩ তীব্রতা ছিল । সেই ভূমিকম্পের জেরে সুনামি হয়েছিল। ভূমিকম্প এবং সুনামির জেরে সেই সময় ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে আজও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সুনামি আলাস্কাতেই আঘাত হেনেছিল বলে জানা যায়। সেটি ঘটেছিল ১৯৫৮ সালের ৯ জুলাই। সেবার নাকি সুনামির ঢেউ ৫৩৫ মিটার উঁচু ছিল। আর সেই বারে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮ ২০২৩ সালের জুলাই মাসে। আলাস্কায় ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে কয়েকটি আফটার শক ছাড়া বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেবার।

