পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ- বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করলেন বিজেপি বিধায়করা ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে উজ্জাপন করার জন্য। বুধবার বিজেপি বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে এসে কাঁসর, ঘণ্টা, শাঁখ বাজিয়ে লাড্ডু বিতরণ করেন। নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার দুপুর ১টা নাগাদ ড্রাম, শাঁখ, করতাল ঘণ্টা বাজাতে বাজাতে রাজ্য বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। এরপর বিধানসভার মেইন গেটে চলে আসেন তাঁরা শুভেন্দু অধিকারীসহ বেশ কয়েকজন বিধায়কের হাতে ছিল লাড্ডুর প্যাকেট। এবং স্লোগান ওঠে, ‘ওবিসি বিল, হরি বোল’ ও বাইরে এসে লাড্ডু বিতরণ করেন তাঁরা। ।
রাখি বলে, বুধবার এক গুরুত্বপূর্ণ নির্দেশে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোট। আদালত স্পষ্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে ওবিসি সমীক্ষায়। যার ফলে রাজ্য সরকারের নির্দেশে স্থগিতাদেশ জারি করছে আদালত।
বিজেপি আদালতের এই নির্দেশকে বড় জয় হিসাবে দেখছে । তাদের দাবি, ওবিসি সংরক্ষণের নামে আসলে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার ফন্দি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেহেতু সংবিধান মেনে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা যায় না তাই ওবিসি পরিচয় দিয়ে।

