পায়ের পাখিরা,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- ঐশ্বর্য রাই বচ্চন—নামেই যেন মুগ্ধতার ছোঁয়া। শুধু দর্শক নয়, বলিউডের অনেক তারকাও তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ। তাঁদের মধ্যেই একজন হলেন অভিনেতা জায়েদ খান, যিনি একসময় হৃত্বিক রোশনের শ্যালক ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ‘ফ্যান বয়’ মুহূর্তের কথা অকপটে শেয়ার করলেন তিনি।
সিদ্ধার্থ কাননকে দেওয়া সেই সাক্ষাৎকারে জায়েদ বলেন, “ঐশ্বর্য একজন অত্যন্ত পেশাদার এবং অপূর্ব সুন্দরী। ও মিস ওয়ার্ল্ড জেতার পর থেকেই আমি ওঁর বড় অনুরাগী ছিলাম। এমনকি, আমার লকার রুমে ওঁর একটি ছবি রাখা ছিল। আমি ভাবতাম, এই মানুষটা এতটা নিখুঁতভাবে সুন্দর কী করে হতে পারে!”
ঐশ্বর্যের সঙ্গে যখন একটি সিনেমায় কাজের সুযোগ পান জায়েদ, তখন আর এক মুহূর্তও ভাবেননি। “চিত্রনাট্য শুনেই যখন জানতে পারলাম অ্যাশ ছবিতে রয়েছেন, তখন সঙ্গে সঙ্গে বলেছিলাম—আমায় শুধু বলুন, কোথায় সই করতে হবে,” জানিয়েছেন তিনি।
‘শব্দ’ ছবির শুটিংয়ের সময়কার অভিজ্ঞতাও ভাগ করে নেন জায়েদ। বলেন, “অনেক সময় অভিনেতারা সেটে দেরি করেন বা অপ্রয়োজনীয় নাটকীয়তা তৈরি করেন। কিন্তু ঐশ্বর্য একেবারে বিপরীত। তিনি সময়মতো পৌঁছতেন, নিজে এসে রিহার্সালের প্রস্তাব দিতেন। আমি তো ভাবছিলাম, একজন ফ্যান হিসেবে কীভাবে কাজ করব! কিন্তু উনি এতটাই সহজভাবে

