**EDS: COMBO PHOTO**Ahmedabad: In this combo of images, a London-bound Air India plane crashes moments after taking off from the Ahmedabad airport, Thursday, June 12, 2025. (PTI Photo)(PTI06_12_2025_000081B)
সায়ন্তন মন্ডল,নিজস্ব সংবাদদাতা,কলকাতা; বৃহস্পতিবার বিকেলে হঠাৎই এক হৃদয়বিদারক দুঃসংবাদে শোকস্তব্ধ হয় গোটা দেশ।আজ দুপুর ১ টা ৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার বি৭৮৭-৮ বিমান (এআই-১৭১) লন্ডনের উদ্দেশে রওনা দেয়। টেক অফের পর একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠে বিমানটি,তারপর ইঞ্জিন প্রয়োজনীয় চাপ দিতে না পারায় মুহূর্তের মধ্যে নিচে নামতে শুরু করে বিমানটি।বিপদ বুঝে ‘মে’ডে’ (বিপদ সংকেত) ঘোষণা করেন পাইলটরা। কিন্তু ATC কিছু বুঝে ওঠার আগেই মাত্র ৫৯ সেকেন্ডের মধ্যে বিমানবন্দর চত্বরের একটি বহুতলে আছড়ে পরে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারটি।এবং তারপরই ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে জানানো হয়েছে বিমানটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিল। মোট ১০ জন বিমানকর্মী, দু’জন পাইলট-সহ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে মোট ২৪২ জন ছিলেন।বিমানে মোট ১৬৯ জন ভারতীয় ছিলেন। ব্রিটিশ নাগরিক ছিলেন ৪৩ জন। একজন কানাডিয়ান ছিলেন। আর পর্তুগিজ ছিলেন সাতজন। যাদের মধ্যে ২৪১ জনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পরই শাহকে আহমেদাবাদ যেতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঘটনার তদন্ত শুরু হয়েছে,ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স।

