পায়েল পাখিরা,নিজস্ব সংবাদদাতা- চার দশকের অপেক্ষার অবসান ঘটাতে চলেছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে পা রাখার কথা ছিল তাঁর।কিন্তু আপাতত সেই ঐতিহাসিক উড়ান আরও একদিনের জন্য পিছিয়ে গেল।
অ্যাক্সিওম-৪ মিশনের মাধ্যমে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোচারীরা প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করবেন। এই তিন দেশের জন্যই এটি হবে একটি ঐতিহাসিক অভিযান,কারণ এটিই তাদের প্রথম মানব মহাকাশ মিশন ISS-এ।মিশনটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস,এবং এটি সংস্থাটি চতুর্থ বেসরকারি নভোচারী মিতি। এই অভিযানে ভারতের পক্ষ থেকে অংশ নিচ্ছেন নভোচারী শুভাংশু, যিনি প্রায় ৭০ মিলিয়ম ডলারের একটি চুক্তির অংশ হয়েছেন।
তবে নিধারিত সময়ে উৎক্ষেপণ সম্ভব হয়নি।ইসরো সোমবার ঘোষণা করেছে যে ‘প্রতিকূল আবহাওয়ার’ কারণে অ্যাক্সিওম -৪ মিশনের উৎক্ষেপণটি ১০ জুনের বদলে ১১ জুন হবে। এর আগে ৮ জুন অভিযানটি উৎক্ষেপণের কথা। তখনও মিশনটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই মিশনে শূন্য মাধ্যাকর্ষণে গবেষণার কাজ করবেন মহাকাশচারীরা।

