filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ভাষা হারা জীবন যেনো থমকে যায়। তাই ভাষা ছাড়া আমরা আমরা হতে পারি কই? সেই ভাষার জন্যে আন্দোলন এটাও একটা গ্রহণীয় আবেগ। আমরা জানি বিশ্ব দরবারে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্যে একুশে ফেব্রুয়ারির আন্দোলন আজ আমাদের রক্তে অশ্রুতে মিশে আছে। রক্তাক্ত সেই ইতিহাস আজ সমাদৃত। এপার ওপার দুপার বাংলাই এ আন্দোলন ও স্বীকৃতি দুটোকেই বেশ আপন করে নিয়ে প্রতিবছর নতুন নতুন স্বপ্ন আঁকে।
১৯৬৮ মে মাসের উনিশ আর এক ভাষা আন্দোলন লুকিয়ে থেকে সম্প্রতি আমাদের সামনে মাথা তুলছে। এ আন্দোলনও বাংলা ভাষার। যেটা হয়েছিল আসামের বারাক উপত্যকায়। যে আন্দোলনে ভাষা শহীদ ছিলেন এক মহিলাও। কিন্তু সে ইতিহাস আজ বিলুপ্তির পথে। সেই বিলুপ্তির পথ থেকে নতুন করে ভাষার জন্যে আন্দোলনকে শ্রদ্ধা জানাতে ভবানীপুর অভিযান পত্রিকা আয়োজন করে নিজ মহিমায় নিজ প্রাঙ্গণে এক অভিনব আলোচনা সভার আয়োজন করেন নয় মার্চ বিকালে। আলোচক হিসেবে ছিলেন সাহিত্যিক নীলোৎপল গুপ্ত ও অধ্যাপক ড: অয়ন ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় শিল্পত্ব আনেন কবি সৌমিত বসু। পত্রিকার প্রাণপুরুষ কাশীনাথ দাস তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় সকলকে আপন করে নিয়ে অনুষ্ঠানটিকে প্রাণময় করে তোলেন। উপস্থিত ছিলেন কবি স্বপন নন্দী, কবি সোমনাথ চক্রবর্তী, কবি অশোক চক্রবর্তী, কবি বর্ণালী মল্লিক প্রমুখরা। শুরুগান পরিবেশন করেন প্রদীপ্ত দাস কুণ্ডু।

