ডালিয়া বর,উদানারায়ন পুর,হাওড়া: দেশের বিভিন্ন স্থানে রথ যাত্রা উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই উৎসবকে কেন্দ্র করে সৃষ্টিকরছে যানজট ,শব্দ দূষণ এবং ভোগান্তি ক্ষুব্ধ সাধারণ মানুষ।তবে এই উৎসব ঘিরে সাধারণ মানুষের ভোগান্তিও কম নয়। বিশেষত, মূল রথের দিন ও প্রত্যাবর্তন রথের সময় বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকায় বহু মানুষকেই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
এছাড়াও, ভিড়ের চাপে অনেক দোকানপাট, জরুরি পরিষেবার গাড়ি চলাচল, রোগীদের জন্য এই পরিস্থিতি একপ্রকার দুর্বিষহ হয়ে উঠেছে।এমনকি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে। নিরাপত্তার স্বার্থে পুলিশের ব্যাপক মোতায়েনর সত্ত্বেও শৃঙ্খলা রক্ষা করা বেশ চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শুধু যানজটই নয়, শোভাযাত্রা ও মন্দির এলাকায় উচ্চ শব্দে মাইক, গান ও বাদ্যযন্ত্র বাজানো হয়, যা শব্দদূষণের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশুরা, বয়স্ক ব্যক্তি ও অসুস্থদের জন্য এটি ছিল অত্যন্ত বিরক্তিকর ও কষ্টদায়ক।অন্যদিকে, নিরাপত্তার ঘাটতিও চোখে পড়ে। শোভাযাত্রার ভিড়ে পকেটমারির অভিযোগ উঠেছে। কিছু এলাকায় দেখা গেছে, উৎসব শেষে রাস্তাজুড়ে পড়ে আছে খাবারের প্যাকেট, প্লাস্টিক ও নানা আবর্জনা।
এ ধরনের বড় ধর্মীয় আয়োজনে নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে বিকল্প রুট, যানচলাচলের পরিকল্পনা, শব্দ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা থাকা জরুরি। এতে উৎসব সফল হবে এবং সাধারণ মানুষও স্বস্তিতে থাকবে।

