পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- গত ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ হাওড়া জেলার জয়নগর বাসস্ট্যান্ডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটন। মুখোমুখি সংঘর্ষে দুটি বাইকে ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ঘটনাটি ঘটে একেবারে চোখের সামনে। মাত্র কয়েক সেকেন্ডে সবকিছু উলটপালট।
সূত্রের খবর জানা গেছে, যিনি সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন তার বাড়ি দক্ষিণ কলকাতার টালিগঞ্জে। কর্মসূত্রে তিনি উদয়নারায়নপুর এসেছিলেন । সন্ধ্যায় সময় তিনি রাজাপুরের দিক থেকে জয়নগরের ব্রিজের দিকে যাচ্ছিলেন বাইকে করে। ঠিক তখনই পাল্টা দিক থেকে আরেকটি বাইক ব্রিজের অপর প্রান্ত থেকে নামছিলেন তথন নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, জোরালো ধাক্কায় ছিটকে পড়েন দুজনেই। আর একজন আরোহীর নাম এখনো প্রকাশ্যে না এলো স্থানীয় সূত্রে জানা গেছে তিনি খিলা পালিয়ারা এলাকার বাসিন্দা, দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার। জয়নগর বাসস্ট্যান্ডে ট্রাফিক সিগন্যাল থাকার শর্ত সেখানে কোন ট্রাফিক সিগন্যালের কার্য করা হয়নি। যার ফলে
এটি একটি পথ দুর্ঘটনার দিক বলে গণ্য করা যেতে পারে।
সূত্রের খবর ,তাদের তৎপরতায় আহতদের তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় উদয়নারায়নপুর ব্লক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে তবে গুরুতর আহত ব্যক্তির অবস্থা এখনো আশঙ্কা জনক বলে জানা গেছে।

