ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গত কিছুদিন ধরে কৃষ্ণচক , হরিসভাতলা চৌমাথা রাস্তায় জলের পাইপলাইন ফেটে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ। এবং জলের পাইপ ফেটে যাওয়ার ফলে রাস্তা জলমগ্ন হয়ে যায়, যার কারণে পথচারী এবং যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়।সেই সাথে, রাস্তায় জল জমে থাকার কারণে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং অসুবিধা সৃষ্টি হয়, যার ফলে রাস্তার পাশে বাজার বসায় যাতায়াতের জন্য সাধারণ মানুষের ও যানবাহন চলাচলের খুবই সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলের পাইপলাইন ফেটে যাওয়ায় রাস্তা জুড়ে জল জমে যাওয়ায় পথচারীদের অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে। আবার অনেক সময় জল জমে থাকার কারণে রাস্তা দেখা যায় না, যার ফলে দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে।স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছেন।
এই সমস্যা সমাধানে, রাস্তা মেরামতের জন্য ২১ শে জুলাই সকাল থেকে রাস্তা সংস্করনের কাজ শুরু হয়েছে। মাটি খুঁড়ে পাইপ লাইনের পুরাতন পাইপ বের করা হয়েছে ।রাস্তা খোঁড়ার ফলে যানজট, পথচারীদের সমস্যা, এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। এবং ইস্কুল গাড়ি বা অন্যান্য অফিসিয়াল গাড়ি গুলি ওই রাস্তা দিয়ে যেতে পারছে না। ফলে সাধারণ মানুষের কাজে বিঘ্ন ঘটে। কিছু সময় পর পাইপ লাইনে কাজ শেষ হয়। এবং পাইপ লাইনের নতুন পাইপ লাগিয়ে জল অপচয় থেকে ও রাস্তায় জল জমা থেকে নিস্তার পেল সাধারণ মানুষ ।

