নিজস্ব সংবাদদাতা, আরএনবি : রাস্তার ধারে ঝোপ থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে পাতিহাঁল মন্ডলাধার এলাকায় বড়গাছিয়া বেলে পঞ্চবর্তী তলা রোডের পাশে স্থানীয় বাসিন্দারা কুকুরের মুখে দেহটি ঝোপের ভিতর থেকে টেনে আনতে দেখে। শিশুটির দেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ধারণা, মঙ্গলবার রাতে কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

