পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ- উত্তর ২৪ পরগনাইয় একজন দু’জন নয় ২২ জন অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ। রাজ্যে ফের ধরা পড়ল রোহিঙ্গা। স্থানীয় সূএে জানা গিয়েছে, বাদুড়িয়া থানা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল ।
জানা গিয়েছে, শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানা এলাকার শায়েস্তানগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের মানুষজন একটি নির্মিয়মান বাড়িতে বেশ কয়েকজন অপরিচিতকে দেখতে পান, তৎপর পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে জানতে পারে তারা সবাই রোহিঙ্গা, এদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে বাদুড়িয়া থানায় নিয়ে যায় ।
জিজ্ঞাসা বাদ করলে পুলিশ জানতে পারে, ধৃতরা হায়দ্রাবাদে কাগজ কুড়ানোর কাজ করত। তবে কী কারণে তারা বাদুড়িয়া এসেছিল তা নির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। সেজন্য সীমান্তবর্তী এলাকায় জড়ো হয়েছিল তারা।
রাজ্য সরকার নিষ্ক্রিয় থাকায় পশ্চিমবঙ্গের সীমান্তগুলিকে অনুপ্রবেশের করিডর হিসাবে ব্যবহার করছে বাংলাদেশি ও রোহিঙ্গারা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে বিজেপি। তাদের দাবি, শাসকদল তৃণমূলের মদতে হাতে ভারতীয় পরিচয়পত্রও পেয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। তার পর তারা ছড়িয়ে পড়ছে গোটা দেশে জুড়ে।

