নিজস্ব সংবাদদাতা,আরএনবি : হাওড়া জেলার কল্যাণচক গ্রামের জগদ্ধাত্রী পুজো এবার পা দিল ৪৯ বছরে। প্রায় অর্ধশতাব্দী ধরে চলে আসা এই পুজো আজও ধরে রেখেছে তার ঐতিহ্য ও আবেগ। দুর্গাপুজোর মতোই চার দিন ধরে চলে নানা অনুষ্ঠান। ভক্তির সঙ্গে সঙ্গে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা গ্রামজুড়ে। দুর্ দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন প্রতিমা দর্শনের জন্য।বলা যায় একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এলাকাজুড়ে।
শেষ মুহূর্তে চলছে প্যান্ডেল সাজানো ও প্রতিমা তৈরির কাজ ।তাই সকাল থেকে রাত পর্যন্ত চলছে কর্মব্যস্ততা।থিম পুজোর মতো প্যান্ডেলে বিশেষ কোনও আধুনিক বৈচিত্র দেখা না গেলেও, প্রাচীন জমিদার বাড়ির এই পুজোর মধ্যে রয়েছে এক আলাদা আবেগ। ঐতিহ্যের ছোঁয়ায় ভক্তি আর আনন্দে মেতে ওঠেন গ্রামের মানুষ।
প্রতিবছরের মতো এবারও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও নানা আয়োজন।যেখানে থাকে নানা রকম খাবারের স্টল ,ছোটদের খেলনা ইত্যাদি।এছাড়াও থাকে মা এর প্রসাদ বিতরনের ব্যবস্থা। শুধু কল্যাণচক নয় আশেপাশের এলাকার মানুষজনের মধ্যেও আগ্রহ দেখা যায় এই পুজোকে ঘিরে। প্রতিমা সজ্জা, আলোকসজ্জা আর সাংস্কৃতিক সন্ধ্যা – সব মিলিয়ে উৎসবের আবহে ভরে উঠেছে কল্যাণচক গ্রামটি।
সব মিলিয়ে পুজোর এই কটা দিন খুব আনন্দের সাথে কাটায় বাচ্ছা থেকে বুড়ো সকলেই। দীর্ঘ ৪৯ বছরের এই পথচলায় কল্যাণচকের জগদ্ধাত্রী পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আজ গ্রামীণ ঐক্য, আবেগ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।

