সুইতা পাল, সংবাদদাতা, হাওড়া:- এখন বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় রয়েছে টোটো। ব্যাটারি চালিত শব্দহীন জানটি বেশ মনেও ধরেছে মানুষের। রিক্সার তুলনায় ভাড়াও এমন কিছু বেশি নয়। আবার গন্তব্যে দ্রুত পৌঁছানো যায়। প্রথম দিকে চালকদের ব্যবহারে ও মন কেড়ে নিয়েছে যাত্রীদের।
হাওড়া ও হুগলি তে টোটোর দাপটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস স্ট্যান্ড এলাকা, রাস্তায় মোড়ে ,ব্যাপক যানজট হচ্ছে। কলেজ, হাসপাতালে গেটের সামনে রাস্তা আটকে টোটো দাঁড় করিয়ে যেভাবে মানুষজন ওঠানামা করে, তাতে অন্য গাড়ির যাতায়াতের ব্যাপক অসুবিধা হয় ।এমনকি বেকার যুবকদের একাংশ টোটো চালিয়ে কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছে। চাহিদা বুঝে অনেকেই টোটো কিনে হারায় জানান নিয়ন্ত্রণ না বাড়ায় চালান। টোটোর উপর কারও নিয়ন্ত্রণ না থাকায় তখন থেকেই সমস্যার শুরু হয় । টোটো গুলো পথে যানজট সৃষ্টি করছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।
বাসিন্দাদের থেকে জানা যায়, অধিকাংশ টোটো চালক ট্রাফিক নিয়ম মানে না।লাইসেন্স ও রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে ।
এমনকি ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে যেভাবে এই গাড়ি রাস্তায় চলছে তাতে যানজট বাড়ছে এবং অন্য গাড়ির খুবই অসুবিধায় পড়ছে। বিশাল সংখ্যক ওই টোটোর কারণে ভিড় বাড়ে, যা সাধারণ মানুষের চলাচলের সমস্যা তৈরি করছে। অনেক সময় দেখা যায়, টোটো চলাচলে সমস্যা তৈরি করছে। অনেক সময় দেখা যায়, টোটো চালকরা ধারণ ক্ষমতার বেশি বহন করে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
এই সমস্যার সমাধানে টোটো চলাচল নিয়ন্ত্রণ করা, লাইসেন্স ব্যবস্থা কঠোর করা এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা উন্নত করার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

