নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতায় ঘটে গেল এক মমান্তিক পথ দুর্ঘটনা। আমতার পাত্রপোল এলাকায় মঙ্গলবার সকালে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোট চারজন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আমতা থানার অধীনস্থ চন্দ্রপুর থানার পুলিশ ও আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল প্রায় ন’ টা নাগাদ পাত্রপোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রথমে একজনকে উলুবেড়িয়া হাসপাতালে এবং বাকি তিনজনকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে দু’ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁদের দ্রুত চিকিৎসার জন্য উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে

