সায়ন্তন মণ্ডল,নিজস্ব সংবাদদাতা,হাওড়া; খড়দার তরুণীকে নির্যাতন ও পর্ণ কাণ্ডের ঘটনার ৫ দিনের মাথায় পুলিশের জালে ঘটনার অন্যতম অভিযুক্ত আরিয়ান খান। বুধবার দুপুরে তাঁকে কলকাতার গল্ফ গ্রিন এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল ফোনের টাওয়ারের লোকেশান ধরেই গ্রেপ্তারি বলে সূত্রের খবর। তবে এখনও অধরা অভিযুক্তের মা।
পুলিশ সূত্রের খবর, বুধবার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গল্ফ গ্রিনের একটি হোটেলে হানা দেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেখানে আরিয়ান খানকে ঘিরে ধরেন তাঁরা। এর পর তাঁকে গ্রেফতার করে বাখরাহাট তদন্তকেন্দ্রের পথে রওনা দেন। তরুণী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসার পরই গা ঢাকা দিয়েছিল আরিয়ান। এর পরই ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকে সে। যার ফলে তাঁকে ধরতে বেশ বেগ পেতে হচ্ছিল পুলিশ আধিকারিকদের।
ধৃতকে জেরা করে চলছে শ্বেতা খানের খোঁজ। ফেরার হওয়ার পরও শ্বেতা খানের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে এপ্রকার নিশ্চিত গোয়েন্দারা। একই সঙ্গে আর কত তরুণীর সঙ্গে তারা এই ধরণের নির্যাতন চালিয়েছে তাও জানার চেষ্টা চলছে। মঙ্গলবারই শ্বেতা খানের মাকে আটক করেছিল পুলিশ। তার পরই পাওয়া গেল আরিয়ানের খোঁজ।

