সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : রাত পোহালেই মহালয়া, শেষ হবে পিতৃপক্ষ । শুরু দেবীপক্ষের সূচনা।অর্থাৎ ,দুর্গাপুজো আর হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। কিন্তু পুজোর আনন্দের আগেই বাড়তে পারে আবহাওয়ার খামখেয়ালিপনা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মহালয়ার সকালটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, দুপুরের পর থেকেই নানা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ – সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।সোমবার ও মঙ্গলবার এই বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, ২৫-২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যা পরে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তার জেরে ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বৃষ্টি।
নবমীর দিকে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই এই সময়ে আকাশ কখনও মেঘলা, কখনও রোদঝলমলে থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতএবং বজ্রপাতের সম্ভাবনা কিছু জেলায় রয়েছে।

