মিতা জানা,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ পরিণত হল মৃত্যুমিছিলে। ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরুল্যার বলরামপুরের নামশোল এলাকার ১৮ নম্বর জাতীয় সড়কে ।একটি বলেরো গাড়ির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বোলেরোর ৯ আরোহীরই।
জানা গেছে, শুক্রবার ভোরে বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন ওই ৯ জন। ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে বলরামপুরের দিকে যাবার সময় পুরুল্যার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা এড়াতে ট্রাকটি জোরে বাঁক নেয় এবং রাস্তার পাশে উলটে যায়। তবুও এড়ানো যায়নি বিপদ। ট্রাকের ডান দিকে সজোরে ধাক্কা মারে বলেরোটি এবং দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ এসে বলেরোর আরোহীদের উদ্ধার করে এবং বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বলেরোর ৯ জন আরোহীকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
রাতভর বৃষ্টির জেরে রাস্তা কিছুটা পিছলে ছিল বলে জানা গেছে। যার ফলে দৃশ্যমানতাও ছিল বেশ কম। তাছাড়া চালক ঘুমিয়ে পড়াতেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নিহতদের পরিচয় জেনে ঝাড়খণ্ড পুলিশের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুরুল্যা জেলা পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুল্যা দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

