পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: গতকাল কলতান পাবলিক স্কুল এবং রিমিক মিডিয়া কাউন্সিলের যৌথ উদ্যোগে রিমেক স্টুডিওতে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান – “বিজয়ের সম্মেলন”। জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি শ হয় ছাত্র-ছাত্রীদের সমবেত কাঁদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকবৃন্দ। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও কর্মীবৃন্দ ছিলেন এই আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সোমনাথ বাবু। তিনি তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছাত্র-ছাত্রীদের পরিবেশিত আবৃত্তি, নৃত্য ও নাটিকা দর্শকদের মন জয় করে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় আলাদা মাত্রা।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল অভিভাবিকাদের অংশগ্রহণে সিঁদুর খেলার এক বিশেষ আয়োজন। সকলেই আনন্দ ও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন এই রঙিন পর্বে। অনুষ্ঠানের শেষে সমস্ত অভিভাবিকা দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাঁদের মুখে হাসি ফোটায়।
এই অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়। কলতান পাবলিক স্কুল ও রিমিক মিডিয়া কাউন্সিলের এই সম্মিলিত উদ্যোগ সকলের মাঝে প্রশংসিত হয়েছে।

