বাবু হক,হাওড়া: হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের অমরাগড়ি, জয়পুর ,ঝামটিয়া জিপি র ত্রীবেনী সঙ্গম জয়পুর উত্তর বেড় বাঁধ, জয়পুর বাগনান বাস রোডের সংযোগ স্থল কলশডিহি স্পোর্টিং ক্লাবের নিকট, মজা বা কানা দামোদর নদীর সংযোগস্থলে, রাজ্য সড়কের জল নিকাশি খালের উপর, বহু আন্দোলনের ফলে,বামফ্রন্ট সরকারের আমলে হাওড়া জিলা পরিষদ নির্মিত পাকা পোল নতুন নির্মাণ করা হয় বলে জানান কার্তিক দলুই আমাদের প্রতিনিধিকে।ঐ সময় বহু কাঠ খড় পুড়িয়ে তৈরি হয় নতুন পাকা কংক্রিটের পোল এর পরপরই বিধ্বংসী বন্যায় পোলের পিলারের নিচে ধস বা চোরা বালিমাটির ফলে ধস নেয় বা বসে গিয়ে পাকা কংক্রিটের পোল ফাটল দেখা দেয়। যতো দিন যাচ্ছে ততই এই পাকা কংক্রিটের পোলের দফা রফা অবস্থা হতশ্রী চেহারা, বাইপাস,সর্ট রুটের ফলে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এই পথে যাতায়াত করে দিবারাত্রি দেখা গেছে এলাকায় গিয়ে। পথচারী সমীর দলুই আমাদের প্রতিনিধিকে জানান তিনি আশাবাদী সংবাদ প্রকাশ হলে হাওড়া জিলা পরিষদ নিশ্চয় সংস্কারে উদ্যোগ নেবে। এলাকার বাসিন্দা বিলাস দলুই বলেন হাজারো মানুষ সারাদিন এই পথ দিয়ে যাতায়াত করে,হরেকরকম জনপ্রতিনিধি ও সরকারের আধিকারিক বর্গরা গাড়ি নিয়ে গেলেও সংস্কার কাজ আর হচ্ছে কৈ,যেইকে সেই অবস্থা রয়েছে। শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধির মাধ্যমে সকল প্রকার জনপ্রতিনিধিদের,সরকারের বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংস্কারের দাবি করেন।

