সুইতা পাল, সংবাদদাতা, হাওড়া : ডঃ নীরেন্দু হাজরা আধুনিক বাংলা কবি, লেখক, সমালোচকদের মধ্যে অন্যতম তিনি ১৯০৬ সালের ১লা জানুয়ারি পশ্চিমবঙ্গের কাঁকরাই গ্ৰামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বাহিরদাস হাজরা ও মাতার নাম মন্থরাময়ী ও স্ত্রী এর নাম শ্রীমতি মন্ডলী হাজরা, এবং তার দুই কন্যা মহুয়া দাস ( হাজরা), নীলাঞ্জনা হাজরা ।তিনি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ইংরেজি বিষয়ে এমএ অধ্যায়ন করেছিলেন। পরে পিএইচডি করেন এবং চেন্নাইয়ের ‘ writers Association ‘ এ গবেষকের জন্য বিশেষ সন্মান পান।
উচ্চশিক্ষা শেষ করার পর, তাঁর কর্মজীবন শুরু হয় কানুপাট হাই স্কুলের শিক্ষকতা দিয়ে ১৯৬২সালে, পরবর্তীতে তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন এবং ১৯৭২ সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন । ১৯৭২ সালে তিনি হাওড়া জেলার পু্রাশ কানপুরে H.N কলেজে বাংলা বিভাগের পাঠক হিসেবে যোগদান করেন এবং ১৯ ৯৫ সালের অবসর গ্রহণ করেন ।তিনি কাঁকড়াই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত আজীবন সদস্য।
তিনি সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। লেখালেখি শুরু করেছেন লিটল ম্যাগাজিন ও বিভিন্ন পত্রপত্রিকায়। ‘অঞ্জলি’,’শম্পা’, ‘সুনীতি ‘ইত্যাদি বাংলা লিটল ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। তিনি বাংলা নাটক ,কবিতা ,প্রবন্ধ, সমালোচকদের বিশাল অবদান রেখেছেন যা আমাদের বাংলা সাহিত্যকে অত্যন্ত শক্তিশালী করেছে। তিনি ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক সমাজ কল্যাণ সংস্থা থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন।ওনার নেশা ছিল ভ্রমণ করা। ওঁনার কয়েকটি কাব্যগ্রন্থের নাম – ১৯৬৬ সালে মহুহার মন এভারেস্ট পাবলিশার্স (কলকাতা ), মাটিতে পা রেখে সূর্যের হাত ধরে (১৯৭৭) ঐ, ফিরে দেখা (১৯৯৬) ঐ,হৃদয় আমার ভারতবর্ষ (১৯৮৬), কবিতা সীমান্ত (কলকাতা), আত্মার করতলে সূর্য প্রতীক্ষা (১৯৭৪), পুস্তক বিপণি (কলকাতা), নদীর চিতায় জ্বলছে (১৯৮১) শম্পা,১৭/১১/২ শশিভূষণ সরকার লেন। শ্রেষ্ঠ কবিতা – সহযাত্রী।৮ পটুয়াটোলা লেন (কলকাতা), তাঁর প্রকাশিত কিছু কবিতার বই – রবীন্দ্রনাথের দেনা পাওনা, কাবুলিওয়ালা, দুই বিঘা জমি। কিছু প্রবন্ধ বই/ সমালোচনক – শরৎ সাহিত্য পরিক্রমা ১৯৭৯। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে – ‘ ‘জনগণের শিল্পী শরৎ চন্দ্র ‘ এবং ‘ বিস্মৃত প্রায় লেখক সঞ্জীব চন্দ্র ও বাংলা সাহিত্যে ‘।
তিনি উদয়নারায়নপুর সাহিত্য সংস্কৃতি ও মেলা পত্রিকা, ১৯৯৬ সাল পর্যন্ত পুরস্কার শালিকা স্বাবদা ঝঙ্গর পত্রিকা থেকে পুরস্কার, আন্দুলের চাঁদের নীর আবৃত্তি পরিষদ থেকে পুরস্কার অর্জন করেন। ঘাটালের সৃজন পত্রিকা, আচার্য সুনীতি কুমার সাম্যনার সম্মানজনক পুরস্কার, কানুপট নাট্য সংস্থা, সালকিয়া ইতিহাস সম্মিলনী, অঞ্চল পত্রিকা, দিনেশ দাস থেকে পুরস্কার অর্জন করেন। তাঁর স্ত্রী মঞ্জুলি হাজরা, তাঁর কন্যা মহুয়া দাস( হাজরা), নীলাঞ্জনা হাজরা, সকলেরই সাংস্কৃতিক ভিত্তি রয়েছে।
ডঃ নীরেন্দু হাজরা প্রতিষ্টিত বাংলা কবি ও সাহিত্যিক সমালোচক, যিনি দীর্ঘ সময় শিক্ষকতা ও সাহিত্য চর্চায় নিয়োজিত ছিলেন। তাঁর লেখাগুলো বিশেষ করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ও বিশ্লেষণ নিয়ে কাজ করেছে।

