পূজা মাজী,সংবাদদাতা, হাওড়া:- চোরাচালানের বিরুদ্ধে বিএসএফ এর সাফল্য। উত্তর চব্বিশ পরগনায় ৯৫ কেজি গাজা ও ৫১০ বোতল উইনসেরেক্র জব্দ। ভারত বাংলাদেশ সীমান্তে আবারো ফের বড় সাফল্য পেল বিএসএফ। দক্ষিণ বঙ্গ সীমান্তের ১৪৩ ব্যাটেলিয়ান তারালী এক সীমান্ত ফেরির জাওয়ানরা সতর্কতার সাথে অভিযান চালিয়ে যায়। ৯৫ কেজি গাঁজা ও ৫১০ বোতল উইনসেরেক্স জব্দ করেছে।
দিন দিন গাঁজার ও অন্যান্য নেশার দ্রব্যের পাচারকার্য বেরিয়ে চলেছে। গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ১৩ই আগস্ট ভোরে সীমান্ত এলাকায় নজরদারি বসায় জাওয়ানরা ভোর তিনটে চল্লিশ নাগাদ পাঁচ থেকে ছয় জন সন্দেহভাজনকে ধান খেত পেরিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তারা বোঝা ফেলে পালিয়ে যায় পরে তল্লাশিতে ছয়টি প্লাস্টিকের বস্তা উদ্ধার হয় যাতে ছিল ১০৯ প্যাকেট ৯৫ কেজি গাঁজা ৫১০ বোতল উইনসেরেক্স আইনি প্রক্রিয়ায় শেষে জব্দ সামগ্রী সংশ্লিষ্ট দফতরের হাতে তুলে দেওয়া হবে। বিএসএফ এর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে চোরাচালানে রুখতে জাওয়ানরা সর্বত্র সতর্কতা ও কৌশল নিয়ে কাজ করেছে এর ফলে একের পর এক চোরাচালানোর প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

