সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি:ভয়ঙ্কর ঘটনায় কেঁপে উঠেছিল কাঁচড়াপাড়া। এক যুবতীকে গণধর্ষণের মামলায় আদালত কড়া রায় দিল। দীর্ঘদিন ধরে চলা শুনানির পর অবশেষে বিচারক ছয়জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। প্রতিটি আসামিকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।
গত বছরের ঘটনা । ৩০ অক্টোবর ভোর সাড়ে চারটে। টিকে নিয়ে কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে রেললাইন ধরে কল্যাণীর দিকে হেঁটে যাচ্ছিলেন এই মামলায় অভিযোগকারী। আচমকায়ে একটা আধো অন্ধকার থেকে বেরিয়ে আসে একদল পুরুষ, গায়ের জোরে তাকে কাবু করে আটকে রাখে কয়েকজন। এবং আরো ৫ জন মিলে ধর্ষণ করে তাঁর স্ত্রীকে।
অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু করেন সাব-ইন্সপেক্টর শুভ দেব। দ্রুতই গ্রেফতার হয় ৬ অভিযুক্ত। যথাসময়ে চার্জশিট জমা পড়ে ।বিচারপ্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। গতকালমামলায় রায় বেরিয়েছে ।বীজ পুর নিবাসী কিষণ প্রসাদ ,অজয় দেবগন, সানি সিংহ, বিকাশ চৌধুরী, সোনু শ এবং রাজা ঘোষকে ২০বছরের কারাবাস ও ৫০ হাজার টাকার জরিমানার সাজা শুনিয়েছেন কল্যাণীর অতিরিক্ত জেলা আদালত।
রায় ঘোষণার পর নির্যাতিতার পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তাঁদের কথায়—
“ন্যায়বিচার পেতে অনেক লড়াই করতে হয়েছে। আজ মনে হচ্ছে মেয়েটির কষ্ট অন্তত কিছুটা হলেও স্বীকৃতি পেল।”

