পায়েল পাখিরা ,নিজস্ব সংবাদদাতাঃ- পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে অস্ত্রের বিশাল ভান্ডার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।সোমবার রাতে খড়দা থানার পুলিশ অভিযান চালিয়ে নইম আলি ওরফে নেপালি নামে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে স্টেন গান ও তার কার্তুজ। ঘটনার পর থেকেই পলাতক নইম আলি।এত বিপুল পরিমাণে অস্ত্র কী উদ্দেশ্যে সেখানে জমা করে রাখা হয়েছিল,তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে।
অভিযুক্ত নইম আলি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।জানা গিয়েছে, তিনি পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে দাবি কেরছে স্থানীয় সূএ।সোমবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে পুলিশ।উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে স্টেন গান, যা সাধারণত কাশ্মীরের জঙ্গিদের হাতে দেখা যায়। এছাড়াও পাওয়া গেছে ৩টি দেশি রিভলভার ও বহু কার্তুজ।অভিযানের পর থেকেই পলাতক নইম আলিকে পুলিশ খুঁজছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এত বিপদজ্নক অস্ত্রভান্ডার তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং কেনই বা তা বাড়িতে গচ্ছিত রাখা হয়েছিল। এই প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ওই এলাকায় তৃণমূলকে টাকা না দিয়ে একটা ইঁট গাঁথা যায় না। এই সব অস্ত্র দিয়েই তৃণমূল দিনের পর দিন সন্ত্রাসের রাজত্ব বজায় রেখেছে।এখন পুলিশ সেখানে গিয়ে এগুলো উদ্ধার করে নাটক করছে। মানুষ সব বোঝে।’

