পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- ভারতীয় কৃষি প্রধানত বর্ষার উপর নির্ভরশীল। কিন্তু, বেশ কিছুদিনের একটানা বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া, হুগলি ও বিভিন্ন জেলায় ৷ আরামবাগ, খানাকুল, পোলবা, পাণ্ডুয়া-সহ বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এর ফলে ধানবীজ ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সমস্ত ধান গাছ ও বিভিন্ন সবজি নষ্ট হয়ে যাবে। জলাবদ্ধতা থেকে শুরু করে মাটির ক্ষয় ভারী বৃষ্টিপাত মাটির ক্ষতি করতে পারে।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হওয়ার কয়েকটি কারন উল্লেখযোগ্য যেমন জলাবদ্ধতা
অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাঠ বা জমিতে জল জমে যায়, যা ফসলের শিকড়ে পচন ধরে এবং গাছ মারা যায়। মাটির ক্ষতি বৃষ্টিপাতের ফলে মাটির উপরের স্তর ধুয়ে যায়, যা ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরিয়ে দেয়। রোগের প্রাদুর্ভাব জল জমে থাকার কারণে ছত্রাক এবং অন্যান্য রোগ সৃষ্টিকারী জীবাণু দ্রুত বৃদ্ধি পায়, যা ফসলের রোগ সৃষ্টি করে।
আবার অন্যদিকে ফসল তোলার সমস্যা দেখা যায় যেমন বৃষ্টিপাতের কারণে ফসল সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে, এবং ভেজা ফসল শুকানোও একটি সমস্যা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ফসল ডুবে যাওয়ায় নষ্ট হওয়ার ঘটনা ঘটে। বিশেষ করে ধান এবং অন্যান্য সবজির মতো ফসলের ব্যাপক ক্ষতি হয় যখন জল জমে থাকে এবং নিষ্কাশনের ব্যবস্থা না থাকে। ফসল পচে যাওয়া জল জমে থাকার কারণে ফসলের ফলন পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটি নরম হয়ে যায়, ফলে ফসল উপড়ে যেতে পারে বা পচে যেতে পারে। এছাড়াও, জলাবদ্ধতার কারণে ফসলের রোগ হওয়ার ঝুঁকিও বাড়ে। অত্যাধিক বৃষ্টিপাত ও বন্যার জেরে কৃষকদের একাধিক জমি প্লাবিত যার ফলে হাজার হাজার একর জমির ফসল নষ্ট ও আর্থিক অবনতি ঘটে। যার ফলে কৃষকরা আর্থিকভাবে ও মানসিকভাবে ভেঙে পড়েন।

