নিজস্ব সংবাদদাতা, আরএনবি:
হাওড়ার আমতা রসপুর অঞ্চলে শুরু হল বহুল প্রতীক্ষিত দামোদর মেলা।উলুবেড়িয়ার উত্তর রসপুর স্কুল মাঠে, রসপুর অগ্রগতির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।দামোদর নদীর পাড়ে অনুষ্ঠিত এই মেলা এ বছর ৩৩তম বছরে পদার্পণ করলো।
এই মেলা শুরু হয়েছে ৭ই ডিসেম্বর এবং চলবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। সাত দিন ধরে মেলায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান,স্থানীয় শিল্পীদের পরিবেশনা ও বিভিন্ন বিশেষ আকর্ষণ।
এ বছর মেলার মূল থিম রাখা হয়েছে ‘আমার সোনার বাংলা’, যা মেলায় এক বিশেষ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক আবহ এনে দিয়েছে।
আজ বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাঝি, জাবেদ আলী খান, দিলীপ কুমার চট্টোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাজশ্রী ভৌমিক।
অনুষ্ঠানে অতিথিরা এলাকার সংস্কৃতি রক্ষা, স্থানীয় ঐতিহ্য বজায় রাখা এবং সামাজিক ঐক্য মজবুত করার বার্তা দেন।
ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণ স্থানীয় মানুষের ভিড়ে সরগরম। আয়োজকদের আশা, মানুষের ভালোবাসা ও উৎসাহে এবারের দামোদর মেলা আরও স্মরণীয় হয়ে উঠবে।

