পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- আজ, বৃহস্পতিবার বর্ষণমুখর দিনে একটি যাত্রীবাহী বাসে তীব্র গতিতে এসে সজোরে একটি লরি ধাক্কা মারল, পথ দুর্ঘটনা ঘটল হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে। আর সেই দুরর্ঘটনার ফলে মৃত্যু হল দু’জনের। একইসঙ্গে আহত হয়েছেন ২৬ জন বাসযাত্রী। আজ সকালে এই পথ দুর্ঘটনা ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। আহতদের বাগনান গ্রামীণ হাসপাতাল এবং উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আজ সকালে হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা মারে লরি বলে অভিযোগ। কেন এমন ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলেই দু’জন যাত্রীর মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষুব্ধ। তার সঙ্গে একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ অফিস–স্কুল–কলেজ সবই খোলা। এমন একটা কর্মব্যস্ত দিনে বড় পথ দুর্ঘটনা ঘটলে যানজট সৃষ্টি হয়। এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বাগনান থেকে অনেকেই কলকাতায় এসে কাজ করেন। তাঁদের আজ বিপাকে পড়তে হয়েছে। তবে পুলিশের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাঁটায় যখন সকাল সাড়ে ৭টা তখন বাগনান থেকে একটি যাত্রীবাহী বাস শ্যামবাজারের দিকে আসছিল। তখন বৃষ্টি পড়ছিল। তার কারণে দৃশ্যমানতা কমছিল। কিন্তু তখন উল্টোদিক থেকে আসা একটি তীব্র গতির লরি ধাক্কা মারে সজোরে। যাত্রীবাহী বাসটি লাইব্রেরি মোড় থেকে সার্ভিস রোড হয়ে হাইওয়েতে ওঠার সময় এই পথ দুর্ঘটনা ঘটে। ওই তীব্র গতির লরি মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। তাতেই রাস্তায় উলটে যায় যাত্রীবাহী বাসটি। ছুটে আসেন মানুষজন। পুলিশও আসে ঘটনাস্থলে ততক্ষণে দু’জনের মৃত্যু হয়েছে।
এছাড়া বাসটি জাতীয় সড়কে উঠতে যাচ্ছিল, তখন একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে যাত্রীবাহী বাসটিতে ধাক্কা মারে। বাসে থাকা একাধিক যাত্রী রাস্তার উপরেই ছিটকে পড়ে কাতড়াতে থাকেন। পথ দুর্ঘটনার পর জখম যাত্রীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ এই পথ দুর্ঘটনার।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে। আহতদের দেখতে হাসপাতালে হাজির হচ্ছেন পরিবারের সদস্যরা।

