ডালিয়া বর নিজস্ব,সংবাদদাতা; গোটা রাজ্যজুড়েই চলছে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি। স্থানীয় জনপ্রতিনিধির নিয়েই এই কর্মসূচির বাস্তবায়ন হচ্ছে। কোথাও পঞ্চায়েত প্রধান আবার কোথাও কাউন্সিলাররা উপস্থিত থাকছেন ক্যাম্পে। যদিও রাজপুর-সোনারপুর পুরসভায় দেখা গেল উল্টো ছবি।রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে প্রবল উত্তেজনা। স্থানীয়দের একাংশ অভিযোগ, কাউন্সিলার সোনালি রায় দুর্নীতিগ্রস্ত। তবে সোনালি অভিযোগ অস্বীকার করে বলছেন, ক্যাম্প বয়কট করলে বঞ্চিত হবেন এলাকার বাসিন্দারাই।
পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও চেয়ারম্যান ইন কাউন্সিল সোনালি রায়কে তাঁর নিজের বুথের ক্যাম্পে নিরাপত্তার কারণে যেতে বারণ করা হয়েছে। পুলিসও তাঁকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করছে বলে তাঁর দাবি। সোনালিদেবী বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী আমার মোবাইলেও হুমকি মেসেজ আসছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এটা জানানো হয়েছে। এই প্রেক্ষিতে পুলিস আমাকে ক্যাম্পে যেতে বারণ করে।
১৬ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার অর্চনা মিত্রেরও অভিযোগ, কর্মসূচি চলাকালীন তাঁকে অপমান করা হয়েছে। সিপিএম কাউন্সিলার হিসেবে তিনি ২৪ বছর ধরে পুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।কর্মসূচি চলাকালীন তাঁকে অপমান করা হয়েছে। না জানিয়ে করা হচ্ছে ক্যাম্প। তিনি খবর পেয়ে সেখানে হাজির হলেও মঞ্চে ডাকা হয়নি। কাউন্সিলারের বক্তব্য, পুরসভার অন্যান্য আধিকারিক এমনকী নোডাল অফিসার আমাকে অন্ধকারে রেখে নিজেরাই ক্যাম্প পরিচালনা করছেন। বিষয়টি আমি চেয়ারম্যানকে ফোন করে জানিয়েছি। বোর্ড মিটিংয়ে এর জবাব চাওয়া হবে। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস বলেন, ‘২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমবার ক্যাম্পে উপস্থিত ছিলেন। এই ধরনের ক্যাম্প সরকারি আধিকারিকদের দ্বারা পরিচালিত হয়। কাউন্সিলারকে কারা হুমকি দিয়েছে তা আমার জানা নেই।’ অর্চনা মিত্র সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘ওঁর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ক্যাম্পে তিনি নিজে উপ

