নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ অর্থাৎ শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী। গুজরাতের প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ র সামনে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সকালে নর্দমা জেলার একতা নগরে ১৮২ ফুট উঁচু প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং জাতীয় ঐক্য দিবসের সূচনা করেন।
মোদী এখানে আসার আগে এক্স – এ লেখেন, ‘সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে ‘ভারত পর্ব’ । দেশের সংহতি রক্ষায় অসামান্য ভূমিকা নিয়েছিলেন। অনন্য দায়বদ্ধতা সুশাসন এবং জনসেবা মূলক কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে। তিনি আমাদের ঐক্যবদ্ধ শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে ‘ঐক্য দৌড়’-এর সূচনা করে প্যাটেলের মূর্তিতে মালা দেন। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, ‘কংগ্রেস কোনও দিন সর্দার প্যাটেলকে যথাযথ সম্মান দেয়নি। তাঁকে ভারতরত্ন দিতে ৪১ বছর লেগেছে। মোদি সরকার ৩৭০ ধারা রদ করে তার অসমাপ্ত কাজ শেষ করেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “সর্দার প্যাটেলই ৫৬২টি দেশীয় রাজ্যকে একত্রিত করেছিলেন। স্বাধীনতা আন্দোলন ও ভারতের মানচিত্র নির্মাণে তার ভূমিকা ছিল অন্যতম আজকের দিনটা আমাদের সবার কাছে তাৎপর্যপূর্ণ।”
২০১৪ সাল থেকে মোদী সরকার প্যাটেলের জন্মদিনকে ‘জাতীয় ঐক্য দিবস’ হিসেবে পালন করছে। ১৫০ তম জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘ভারত পর্ব’ ।১৫ দিন ধরে চলবে তার স্মরণে নানা অনুষ্ঠান।

