মিতা জানা ,হাওড়া :- বিহারের বেত্তিয়া জেলার ঘটনা ।এক বছরের শিশুটি নিজের বাড়িতেই বসে খেলছিল। হঠাৎই খেলনা ভেবে কামড় দেয় একটি কোবরা কে। সাপটিকে কামড়ানোর পরেই সে অজ্ঞান হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেএদিকে, শিশুর কামড়ের পর বিষধর ওই সাপটি মারা যায়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে আপাতত আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারনে।
বিহারের চম্পারনে নিজের বাড়িতে খেলছিল গোবিন্দা নামের ওই ছোট্ট শিশুট। ছোট্ট গোবিন্দার ঠাকুমা জানান, শুক্রবার দুই ফুট লম্বা একটি কোবরা ঘরে ঢুকে পড়ে, শিশুটি এটিকে খেলনা ভেবে ভুল করে তুলে নেয়। তারপরে ওই ছোট্ট ১ বছরের শিশু কোবরাটিকে কামড় দেয়। সরীসৃপটিকে খেলার ছলেই দুই ভাগে ছিঁড়ে ফেলে, যার ফলে সাপটি মারা যায়।
গ্রামবাসীদের ধারণা খেলার ছলে শিশুটি সাপটিকে কামড়ে ফেলে।বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, ভারী বর্ষণএবং অপরিকল্পিত নির্মাণের ফলে তাদের প্রাকৃতিক বাসস্থান হারিয়ে যাচ্ছে। যার ফলেই বসতিতে ঢুকে পড়ছে তারা। সম্প্রতি, গুরুগ্রামে বর্ষার মরসুমে সাপের দেখা বেড়েছে, জুলাই মাসে শহর জুড়ে ৮৫ টি সাপ উদ্ধার করা হয়েছে। সাপের কামড়ে ভারত জুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে । এই কারণের কোবরাকে সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিছুদিন আগে লুধিয়ানার পাওয়াত গ্রামের দুই বোন ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছিলেন। দুই মেয়ে যখন ছাদে ঘুমিয়ে ছিল তখন সাপটি তাদের কামড় দেয়, যার কয়েক মিনিটের মধ্যেই তারা মারা যায়।

