নিজস্ব সংবাদদাতা,আরএনবি:
রাজ্যের শিল্পোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।পশ্চিমবঙ্গের একাধিক শিল্প উদ্যোক্তার সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই বৈঠকের কিছু ছবি শেয়ারও করেন তিনি।
অভিষেক লিখেছেন,“কলকাতা চ্যাপ্টারের লার্নিং ইভেন্টে একাধিক নতুন শিল্প উদ্যোগের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কীভাবে মানবসম্পদের ব্যবহার আরও ভালো করা যায় এবং রাজ্যে বৃহত্তর বিনিয়োগ কিভাবে সম্ভব,তা নিয়েও আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন,“শিল্প ও সরকার পৃথক নয়,বরং উন্নয়নের পথে পরস্পরের সাথে যুক্ত। আমরা একসঙ্গে এমন এক উন্নয়নের গল্প লিখছি,যা আগামী দশকে ভারতের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
শিল্প উদ্যোক্তা ও নেতা – মন্ত্রীদের এই আলোচনা কতটা বাস্তবায়িত হয় সাধারণ মানুষ এখন সেই দিকে তাকিয়ে।

