সুইতা পাল, হাওড়া:- রাশিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বজুড়ে বহু জায়গায় সুনামি আছড়ে পড়েছে। এরই মাঝে বঙ্গোপসাগরে দেড় ঘণ্টার মধ্যেই ৪টি ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রথম ভূমিকম্পটি হয়েছে। সেটি আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে হয়েছিল। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
এরপর সেই নিকটবর্তী এলাকাতে পরপর তিনটি ভূমিকম্প হয়। সেগুলি যথাক্রমে ৪.৯, ৪.৬ এবং ৬ মাত্রার ভূমিকম্প ছিল। ভারতীয় সুনামি সতর্কীকরণ পরিষেবা জানিয়েছে , রাশিয়ার ভূমিকম্পের কারণে ভারত ও ভারত মহাসাগরের জন্য কোনও সুনামির আতঙ্ক নেই।
অবশ্য, মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা অনুসারে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন দেশ ও দ্বীপপুঞ্জের তালিকা দেওয়া হল- সুনামির ঢেউ ৩ মিটারের বেশি হতে পারে – উত্তর-পশ্চিম হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ,ইকুয়েডর, রাশিয়া। এবং সুনামির ঢেউ ১ থেকে ৩ মিটারের মধ্যে হতে পারে- কোস্টা রিকা, গুয়াম, ফরাসি পলিনেশিয়া, চিলি, হাওয়াই, জাপান, জার্ভিস পলিনেশিয়া, কিরিবাতি,জনস্টন অ্যাটল, মিডওয়ে দ্বীপ,পেরু, পালমিরা দ্ধীপ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ ।
এদিকে সুনামির ঢেউ ০.৩ থেকে ১ মিটারের মধ্যে হতে পারে- অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, চুক, কলম্বিয়া, কুক দ্বীপপুঞ্জ, এল সালভাদোর, ফিজি, গুয়াতেমালা, হাওল্যান্ড এবং বেকার দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কোসরা মার্শাল দ্বীপপুঞ্জ, মেক্সিকো, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নিউই, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, পালাউ।
এছাড়াও ০.৩ থেকে ১ মিটারের ঢেউ আছড়ে পড়বে – পাপুয়া নিউ গিনি, ফিলিপিন্স, পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ, পোহনপেই, তাইওয়ান, টোকেলাউ, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, ওয়েক আইল্যান্ড, ওয়ালিস এবং ফুটুনা, আমেরিকান সামোয়া, ইয়াপ। সুনামির ঢেউ ০.৩ মিটারের কম হতে পারে: ব্রুনাই, চিন, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, নিউজিল্যান্ড।

