সায়ন্তন মন্ডল,নিজস্ব সংবাদদাতা,কলকাতা; আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া,দক্ষিণবঙ্গের এই ১০টি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার পূর্বাভাস থাকলেও বাকি পাঁচটি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়া) এখনই কোন সম্ভবনা নেই বৃষ্টির,আপাতত শুষ্কই থাকছে আবহাওয়া। গত কিছুদিনে একবার বৃষ্টির মুখ দেখা গেলেও নিমেষেই উধাও হয়েছে সেই সুখ,ইতিমধ্যেই কলকাতা ছুঁয়েছে ৩৮° র পারদ।তবে সামনের সপ্তাহ থেকে গরমের দাবদাহ কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।রবিবার উত্তরবঙ্গের ছ’টি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

