নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আবারও এক ভয়াবহ পথদুর্ঘটনা।এবারের ঘটনা লেকটাউনের যশোর রোড সংলগ্ন এলাকায়।ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনায় আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী।নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার জেরে পুলিশের গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত তিন পুলিশকর্মীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার পর গাড়ি তল্লাশি করে একাধিক মদের বোতল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা।
যেখানে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের ওপর,সেখানে নিজেরাই যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালান,তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক।এর থেকে লজ্জাজনক ঘটনা বোধহয় আর কিছু হতে পারে না,এমনটাই মত সাধারণ মানুষের।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

