মিতা জানা , নিজস্ব সংবাদদাতা,হাওড়া :- ভারী মালপত্র বহনের জন্য দেশের অনেক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল ।খানা – খন্দে ভরা এই রাস্তাগুলোতে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে ।বিশেষ করে ট্রাক মালবাহী যানবাহনের জন্য।এতে মাল পরিবহনের সময় ও খরচ দুটোই বাড়ছে । পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। কৃষিপণ্য , নির্মাণসামগ্রী শিল্পজাত দ্রব্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে , সড়ক অবকাঠামোর দ্রুত উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি, যাতে ভারি মালপত্র সহজে ও নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো সম্ভব হয়।
কিছু রাস্তা নির্মাণ করা হয়
হালকা ও মাঝারি ওজনের যানবাহন চলাচলের জন্য।কিন্তু মানুষজন গায়ের জোরএ প্রয়োজনীয় মালপত্র বহন করে চলেছে। এই সব দেখেও নিশ্চুপ প্রশাসন । তার ওপর সজল ধারার কল বসানো হয়েছে রাস্তার ওপর ।
গাড়ি চলাচলের ফলে তার পাইপ ফেটে গিয়ে রাস্তা ধুয়ে নিয়ে চলে যাচ্ছে ।
এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে ,যেখানে বিদ্যুতের আলো পর্যন্ত পৌঁছায়না। পাকা রাস্তা না থাকায় কাদায় পা পিছলে পড়ে যায় অনেকেই।অনেক গ্রামে এখনো জল নিকাশির সুব্যবস্থা নেই ।ফলে একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায় বাড়ির উঠানে।

