নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আজ ১৫ নভেম্বর।দেশজুড়ে পালন করা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী ও মহান আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী।১৮৭৫ সালের আজকের দিনে তিনি ঝাড়খণ্ডের বর্তমান খুঁটি জেলার উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন।এক সাধারণ মুন্ডা কৃষক পরিবারের সন্তান হয়েও বিরসা অল্প বয়সেই মানুষের অধিকার, শোষণ বিরোধী সংগ্রাম এবং স্বশাসনের পথ দেখান।
দেশজুড়ে আজ বিভিন্ন অনুষ্ঠান, র্যালি ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে তার অবদানকে স্মরণ করা হচ্ছে।বিশেষ করে ঝাড়খণ্ড, ওড়িশা,পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে আদিবাসী সমাজে আজকের দিনটি ‘বিরসা জয়ন্তী’ হিসেবে বিশেষ উৎসবের আকারে পালিত হচ্ছে।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উলগুলান আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিরসা মুন্ডা একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন।তার নেতৃত্বে মুন্ডা জনজাতির মানুষ জমির অধিকার, বন-জমি রক্ষা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন।
সরকারি পর্যায়েও আজ বিভিন্ন স্মারক কর্মসূচি ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা সামাজিক মাধ্যমে তার অনন্য আদর্শকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নানা প্রান্তে বিরসা মুন্ডাকে স্মরণ করছেন মানুষজন।
আদিবাসী সমাজের ন্যায়, অধিকার ও আত্মমর্যাদার সংগ্রামের প্রতীক হিসেবে বিরসা মুন্ডা আজও সমানভাবে প্রাসঙ্গিক।তার জন্মদিনে দেশবাসী তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।

