filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;
সুইতা পাল, সংবাদদাতা, হাওড়া: সমীর কুমার পাঁজা মানেই একটা অপ্রতিরোধ্য শক্তি। সমীরবাবু মানেই উন্নয়নে সজাগ প্রহরী। সমীরবাবু মানেই শুধু উদয়নারায়ণপুর নয় গোটা হাওড়া গ্রামীণের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ।
আজ উদয়নারায়ণপুর ব্লকের সেই মাননীয় বিধায়ক সমীর কুমার পাঁজা মহাশয়ের জন্মদিন।
এই বিশেষ দিনে বিধানসভা কেন্দ্রে খুশির জোয়ার, গোটা বিধানসভাবাসী মিলে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সারাদিন জুড়ে। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে অনেক মানুষ মন্দিরে পুজো করেন ও মসজিদে দোয়া প্রার্থনা করেন ।
তিনি মানুষের জন্যে মানুষের পাশে সর্বদা থাকেন তাই আপামর জনতা তাঁর জন্মদিনে বেজায় খুশি। সমীরবাবু বিধায়ক হিসাবে তৃণমূল সরকারের জনপ্রিয় প্রকল্প যেমন খাদ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, সমব্যাথি, মাতৃজন ইত্যাদি বাস্তবায়নের মাধ্যম হিসেবে কাজ করে চলেছেন। শুধু তাই নয় সাধারণ মানুষ যেকোন প্রয়োজনে তাঁর কাছে গেলে তিনি কাউকেই ফিরিয়ে দেননি আজ পর্যন্ত।
এককথায় সমীরবাবু মানেই জনতার প্রহরী। সমীরবাবু মানেই একটা মাইলস্টোন।

