সংবাদদাতা, হাওড়া: গ্রামীণ পরিসরে দুর্গোৎসবের মধ্যে নতুন ভাবনার সংযোজন করে পাঁচারুল ঐক্য সন্মিলনী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সামগ্রিক চিন্তাভাবনা, সাংগঠনিক পরিপক্বতা এঁদের উৎসব আজ শুধু একটি পুজো নয় একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
এই মণ্ডপের আতিথেয়তা সত্যিই প্রশংসনীয়। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকদের যে সচেতন প্রচেষ্টা, তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। শৃঙ্খলার ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে মাননীয় সমরেশ চোঙ্গদার, মাননীয় দীনবন্ধু পাল এবং অন্যান্য বর্ষীয়ানদের সক্রিয় উপস্থিতি এক অনবদ্য মানবশৃঙ্খল গঠন করেছে, যা সমাজের মধ্যে সাম্য, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা বহন করে।
প্রান্তিক গ্রাম্য অঞ্চলে থেকেও এই মণ্ডপ তার ভাবনাচিন্তা, উপস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতায় অনেক শহুরে উৎসবকে ছাপিয়ে গেছে। প্রতিটি অলঙ্করণ, প্রতিটি উদ্যোগে রয়েছে পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি এবং ঐতিহ্যের প্রতি নিষ্ঠা।
পাঁচারুল ঐক্য সন্মিলনীর এই প্রয়াস নিছক উৎসব আয়োজন নয়; এটি এক প্রেরণা, যা সমাজকে নতুন করে ভাবতে শেখায়।

