নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিন বছর পূর্ণ করলেন সি ভি আনন্দ বোস।এই উপলক্ষে রাজভবনে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে যোগাভ্যাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করেন তিনি। যোগাকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্বও জানান রাজ্যপাল।
এই অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও।রাজ্যপাল বলেন,গত তিন বছরে তিনি রাজ্যবাসীর প্রতি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। বিশেষভাবে শিশু ও নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক নিয়ে তিনি বলেন,“রাজনীতিতে উত্থান-পতন থাকবেই। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।”
এদিন রাজ্যপাল SIR নিয়ে আতঙ্ক না ছড়ানোর বার্তাও দেন।নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।রাজ্যপাল হিসেবে যা দায়িত্ব,তা ভবিষ্যতেও পালন করবেন বলে আশ্বাস দেন সি ভি আনন্দ বোস।

