পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ- সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশর উপরে একটি নিম্নচাপ তৈরি হল। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটি আজ ভোরে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপে পরিণত হয়েছে। আরও সুস্পষ্ট হবে আগামী ২৪ ঘণ্টায় সম্মুখে হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে।
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে এই সকল জেলাগুলিতে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
একইভাবে বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সকল জেলাগুলিতে। ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে , বাকি ১০টি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুধু সেটাই নয়, আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড় উঠবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।
বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে । ওই হলুদ সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায় , বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দু’দিন কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের দুটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দুটি জেলায়। ওই দু’দিনই বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না, সেখানে জারি করা হয়নি কোনও সতর্কতা।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে আজ আবার । হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বৃষ্টি হলেও কোনও সতর্কতা জারি করা হয়নি।
বুধবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। তাছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে , দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙে। ওই দুটি জেলায় জারি করা হয়নি কোনও সতর্কতা।
বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে , সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

