সুরোজ ছড়ি, হাওড়া :উইফা (WIPHA) নামে চিন ও ভিয়েতনামে আছড়ে পড়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের অংশ আজ উত্তর বঙ্গোপসাগরে এসে একটি ঘূর্ণাবর্ত তৈরি করতে চলেছে। এর জেরেই আগামীকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সমুদ্র হবে উত্তাল, নিষেধাজ্ঞা জারি নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে বলে ২৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
দক্ষিণ বঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
ঝড়ের গতিবেগ: ঘণ্টায় ৩০–৪০ কিমি পর্যন্ত যেতে পারে।
হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায়।
বুধবার: বৃষ্টি কম, তবে রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
শুক্রবার থেকে রবিবার: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ও বৃহস্পতিবার: হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে।
কলকাতার আবহাওয়া:
বুধবার:আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে।
তাপমাত্রা: সর্বনিম্ন ২৭.৮°C (স্বাভাবিকের চেয়ে বেশি), সর্বোচ্চ ৩৩.২°C।
আর্দ্রতা: ৭০% থেকে ৯২% পর্যন্ত, ফলে অস্বস্তি বেশি থাকবে।
বৃহস্পতিবার ও শুক্রবার: নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
সতর্ক বার্তা:
বাইরে গেলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।
নদী, সমুদ্র বা নিচু এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি সতর্কতা ও আপডেটগুলির প্রতি নজর রাখুন।

