নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শনিবার সকালে বড়সড় পথ দুর্ঘটনা ঘটল নিউটাউনে। একের পর এক ধাক্কা খেয়ে একটি গাড়ি শেষ পর্যন্ত উল্টে যায়। গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুজন মহিলা ও একজন পুরুষ।তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির বেশ কিছুটা অংশ দুমড়ে গিয়েছে।১৪ ফেব্রুয়ারি সকালে ইকো পার্ক-এর ২ নম্বর গেটের কাছে প্রথমে একটি বাসস্টপে ধাক্কা মারে গাড়িটি। এরপর ১ নম্বর গেট পেরিয়ে পরের সিগন্যালের কাছে আবার দুর্ঘটনার কবলে পড়ে। শেষে ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি পুরো উল্টে যায়।খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে। আহত তিনজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ জানিয়েছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে । সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

