সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি :বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, মালা ও দুধ দিয়ে তিনি দেবতার পূজা দিলেন। তারপর স্থানীয়দের সঙ্গে কথা বলেন, পুরোহিত ও দর্শনার্থীদের খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসসহ রাজ্যের অন্যান্য আধিকারিকরা।
উত্তরবঙ্গ সফরে গেলে মুখ্যমন্ত্রী প্রায়ই জনসংযোগের সুযোগ নেন। তিনি জানান, মহাকাল মন্দিরটি পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত হওয়ায় বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষেরা সেখানে উঠতে পারেন না। তাঁদের সুবিধার জন্য মন্দির পর্যন্ত পৌঁছনোর জন্য শিগগিরই ইলেকট্রিক গাড়ির (গ্রিন কার) ব্যবস্থা করা হচ্ছে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিঘায় ইতিমধ্যেই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, রাজারহাটে নির্মাণাধীন দুর্গাঅঙ্গন তৈরি হচ্ছে। এবার শিলিগুড়িতে নির্মিত হবে এক বিশাল মহাকাল মন্দির যেখানে থাকবে দেশের সবচেয়ে বড় শিবমূর্তি

