সুইতা পাল,নিজস্ব সংবাদদাতা, আরএনবি:এখনই দুর্যোগের মেঘ কাটছে না। ত্ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে আরও ঘনীভূত হয়ে বুধবার সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থান করছে। এর সরাসরি প্রভাব পড়বে ওড়িশায়। ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে ওড়িশার ভেতরে প্রবেশ করবে। আজ ও কাল বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিকানের,বানাস্থলি, দামোহ বান্দা, রাঁচি ,জয়পুর ,সম্বলপুর এবং দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস।৩০ অগাস্ট শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। একই সঙ্গে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজও মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা, হাওড়া, হুগলি ,উত্তর ২৪ পরগনা ,দক্ষিণ ২৪পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শুধু আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ।এর পাশাপাশি বজ্রঝড় ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে। আবার শনিবার ও দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার ও আগামী সোমবার সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ওড়িশা উপকূল, উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ২৮ অগাস্ট সমুদ্র অশান্ত থাকবে। ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বাতাস, দমকায় ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবীদের ওই সময়ের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

