নিজস্ব সংবাদদাতা, আরএনবি : তারকেশ্বরে শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় একজনই জড়িত। জানা গেছে,হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশিস সেন। এই ঘটনার তদন্তে পাঁচজনের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। পুলিশ সুপার বলেন, গুড়াপের শিশু ধর্ষণ মামলার মতো এই নির্যাতনের তদন্তও দ্রুত শেষ করা হবে। নির্যাতিতার দাদুকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার ভোরে। তারকেশ্বর স্টেশন চত্বরে পরিবারের সঙ্গে মশারির নিচে ঘুমোচ্ছিল শিশুটি। অভিযোগ, তখন মশারি কেটে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তাকে একটি নর্দমার পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির শরীরে কামড়ের দাগ ও মারধরের চিহ্ন ছিল, এবং যৌন নির্যাতনের অভিযোগও উঠেছে। পরিবার অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত স্পর্শকাতর ও দুঃখজনক। রবিবার গ্রেফতার হওয়া অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল, কিন্তু আদালত বন্ধ থাকায় একদিনের জন্য তাঁকে জেলে পাঠানো হয়। সোমবার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশি হেফাজতের চেয়ে আদালতে হাজির করানো হবে।
পুলিশ জানিয়েছে, ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজও নেওয়া হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকেও তদন্তে যুক্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন শিশুটিকে হোমে রাখা হবে। বর্তমানে চন্দননগর হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থলটি রেলের আওতায় পড়ায় রেল কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ টহলদারি এবং মহিলা দলের নজরদারি বাড়ানো হয়েছে।

