নিজস্ব সংবাদদাতা, আরএনবি:
হুগলির গোঘাটে টোটো চালকদের থেকে জোর করে চাঁদা তোলার অভিযোগে তৃণমূলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এলাকায় পরিবেশ এখন খুবই উত্তপ্ত।অভিযোগ,আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের নেতৃত্বে একটি টোটো ইউনিয়ন তৈরি করা হয়েছে ।সেই ইউনিয়নের নাম করে টোটো চালক পিছু ৩২০ টাকা করে মাসিক চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
টোটো চালকদের দাবি,তাঁদের প্রতিদিন নির্দিষ্ট রুটে চলাচলের জন্য ১২০ টাকা পর্যন্ত দিতে বাধ্য করা হচ্ছে। টাকা না দিলে রুটে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকী, কয়েকজন অভিযোগ করেছেন,চাঁদা দিতে অস্বীকার করায় তাঁদের টোটো চালানো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমরা পরিশ্রম করে রোজগার করি।তার ওপর আবার জোর করে টাকা দিতে হচ্ছে।টাকা না দিলে হুমকি দেওয়া হচ্ছে।এটা কোনও রাজনীতি নয়,সরাসরি দাদাগিরি।”
ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদেরও সরব হতে দেখা গেছে।বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি,“তৃণমূল ক্ষমতার দাপটে সাধারণ মানুষের রুজি-রোজগার নিয়ন্ত্রণ করছে।গোটা ব্যাপারটাই পেশাদার চাঁদাবাজি।”
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।দলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য,“টোটো চালকদের জন্য নিয়ম ও সুরক্ষা নিশ্চিত করতে একটি সংগঠন তৈরি হয়েছে।চাঁদার অভিযোগ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
এ ঘটনায় উত্তেজনা না বাড়ানোর জন্য পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশও।তবে টোটো চালকদের বড় অংশ ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করায় গোঘাটে অস্বস্তিতে শাসক দল।
এখন প্রশ্ন,এই চাঁদাবাজি বন্ধ হবে তো?নাকি ইউনিয়নের নামে টোটো চালকদের উপর চাপ বাড়তে থাকবে?


Dwindlemeaning, hi! A thought-provoking resource, offering a unique perspective. Content’s a bit dense at times, but worth the effort if you’re looking for depth. Dive in: dwindlemeaning