পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:– দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের জেরে টানা বৃষ্টি সতর্কতা আবহাওয়া দপ্তর। ডিভিসি জল ছাড়ার সম্ভাবনা। কয়েকদিনের রোদের পর আবারো ফিরে আসছে বর্ষার জোয়ার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার এর মধ্যেই তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুরু হবে ভারীথেকে অতি ভারী বৃষ্টি।
মঙ্গলবার থেকেই শুরু হয়ে যেতে পারে ঝড়-বৃষ্টির দাপট বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে।এই চার জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বুধবার থেকে দুর্যোগের মাত্রা বাড়বে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি ।বৃহস্পতিবার কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। হুগলি, হাওড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি করা হয়েছে।
এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবার দুর্যোগ চরমে উঠতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলিসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকতে পারে বৃষ্টি সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, এত পরিমাণ বৃষ্টির ফলে ডিভিসি জল ছাড়তে পারে। ফলে নিঁচুএলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে প্রশাসনো এখন থেকে সতর্ক অবস্থানে। উত্তরবঙ্গে এখনই বড়দুর্যোগ নেই। তবে শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার তা ছড়িয়ে পড়তে পারে আলিপুরদুয়ারেও।

