মিতা জানা , হাওড়া :- সম্প্রতি ভারত অপারেশন মহাদেবে খতম করতে সক্ষম হয়েছিল ৩ পাকিস্তানি জঙ্গিকে।আজ অপারেশন শিবশক্তি । ২ পাক অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। জানা গিয়েছে, আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার বরাবর এনকাউন্টারেই ২ জঙ্গি খতম হয়। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি অত্যাধুনিক অস্ত্র।গতকাল ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদকে জানিয়েছেন, সোমবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালানো হয় ।তাতে পহেলগাঁওয়ের তিন জঙ্গি সুলেমান, আফগান ও জিবরানকে খতম করা হয়েছে। নিহত জঙ্গিদের কাছ থেকে বাজেয়াপ্ত করা ভোটার কার্ড, চকলেটের মোড়ক পাকিস্তানের তৈরি।
সূত্রের খবর, এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগেই।সুলেমান শাহ আগে পাকিস্তান সেনাবাহিনীর এলিট ইউনিটের কমান্ডো ছিল। পরে সে লস্কর-ই-তৈবায় যোগ দেয়।উল্লেখ্য সেনা অভিযানে নিহত জিবরান গত বছর সোনমার্গ টানেল হামলায় জড়িত ছিল বলে অভিযোগ।
কিছুদিন আগে জঙ্গিরা ৮২ আল্ট্রাস্যাট কমিউনিকেশন ডিভাইস সক্রিয় করেছিল। এটি এক ধরণের স্যাটেলাইট ফোন। পহেলগাঁও হামলার সময় সন্ত্রাসবাদীরা এই স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল। এটার সাহায্যেই জঙ্গিদের খবর পেয়েছিলেন ভারতীয় সেনা। এবং নজরদারি চালিয়ে,অপেক্ষা করেছিলেন কখন সন্ত্রাসীরা তাঁদের পাতা ফাঁদে পা দেবেন ।ঠিক সেই কারণে ২৮ জুলাই সকাল ৮টা নাগাদ একটি ড্রোন ক্যামেরায় সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে।
এরপরই রাষ্ট্রীয় রাইফেলস ও প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডোরা মহাদেব পাহাড়ে উঠতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেনাবাহিনী গুলি চালাতে শুরু করে। ৪৫ মিনিটের মধ্যেই একজন মারা যায়। এরপরই দুই কিলোমিটার এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা। প্রায় এক ঘণ্টা পর আরও দুই জঙ্গিকে খতম করা হয়। এই ঘটনার পরেই আবার জঙ্গিদের ভারতে পাঠানোর চেষ্টা করল পাকিস্তান।

