নিজস্ব সংবাদদাতা, আরএনবি : একসময় সরস্বতী পুজো মানেই ছিল বই-খাতা, কলম আর ভক্তি। ছাত্রছাত্রীরা নতুন বই-খাতা ছুঁয়ে প্রণাম করত বিদ্যার দেবীর চরণে। আর ঠাকুরের সামনে বই গুছিয়ে রাখার মধ্যে এক পবিত্রতা ছিল। পুজোর সকালে হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে সেজে রাস্তায় বেরোনোর একটা আলাদা মাহাত্ম্য ছিল।
এখন সরস্বতী পুজো মানে থিম-প্যান্ডেল, আলোর সাজ, ফটোশুট আর রিল বানানোর ধুম। কে সবচেয়ে ভালো আর আলাদা থিম করল, কার বেশি রিল ভাইরাল হলো – এই নিয়ে আলোচনা।ভক্তির সঙ্গে পাল্লা দিচ্ছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, বদলে যাচ্ছে পুজোর আবহ। এখন হলুদ শাড়ির জায়গা নিয়েছে ডিজাইনার পোশাক।
তবু এই পরিবর্তনের মধ্যেও সরস্বতী পুজোর মানে একেবারেই হারিয়ে যায়নি। আজ ও অনেক বাড়ি আর স্কুলে বই – খাতা পুজোর মূল কেন্দ্রে থাকে, নতুন খাতায় প্রথম লেখা হয় সরস্বতী দেবীর নাম।

