ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) জল ছাড়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ডিভিসি পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে, যার ফলে নদীর জলস্তর বাড়ছে এবং বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। টানা বৃষ্টির কারণে নদীর জলস্তর এমনিতেই বেড়ে যাওয়ায়, ডিভিসি-র জল ছাড়ার ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত এবং উদ্বিগ্ন।
সাধারণ মানুষ আতঙ্কিত হওয়ার কারণ হলো বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে নদী-নালা ,পুকুর, মাঠ সবই জলমগ্ন হয়ে আছে।
যার ফলে ডিভিসির এই প্রতিনিয়ত জল ছাড়াকে কেন্দ্র করে আরোও আতঙ্কিত সকলে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে দামোদর তীরবর্তী অঞ্চলের মানুষজন বেশি চিন্তিত। নদীর দুই ধারে বহু এলাকা প্লাবিত এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সংবাদ মাধ্যমের খবর, গত শনিবার ডিভিসি থেকে ১১ঃ৪৫-এ ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল এবং রবিবার সন্ধ্যায় ৬:৪৯ এ ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আজ সোমবার কোন রকম জল ছাড়া খবর পাওয়া যায়নি।
গত বছরের বন্যার স্মৃতি তাদের এখনো তারা করছে, কারণ ভারী বৃষ্টিপাত এবং নদীগুলিতে জলের স্রোত বেড়ে যাওয়ায় অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এবং বেশ কিছু জায়গায় বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয়েছে, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। বন্যার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবার সম্ভাবনা। বন্যার কারণে জলবাহিত রোগ এবং সাপের উপদ্রব বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বহু মানুষ তাদের বাড়িঘর ও ফসলের জমি হারিয়েছেন, যা তাদের জীবন ও জীবিকা হানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

