নিজস্ব সংবাদদাতা, আরএনবি : নতুন বছরের আগে কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর।
আজ থেকে কলকাতা মেট্রো জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করতে চলেছে। শুরুতে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা দেওয়া হবে।
প্রথম ধাপে সারাদিনে মাত্র দু’টি ট্রেন চলবে একটি সকালে,একটি সন্ধ্যায়। এই মেট্রোগুলি নোয়াপাড়া হয়ে একই ট্রেনেই শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে। ফলে যাত্রীদের আর নোয়াপাড়ায় নেমে লাইন বদলানোর ঝামেলা থাকবে না। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবা শুধু কাজের দিনগুলিতে পাওয়া যাবে। যেমন-
সকালে অফিস টাইমে একটি ট্রেন চলবে,সন্ধ্যায় আর একটি ট্রেন চলবে ,সময়সূচি অনুযায়ী,
সকাল ৯টা ৩৬ মিনিটে প্রথম মেট্রোটি বিমানবন্দর থেকে ছাড়বে,রাত ৯টায় দিনের শেষ মেট্রো ছাড়বে,
মেট্রো কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ সফল হলে বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যাতায়াত অনেক সহজ হবে। ভবিষ্যতে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো মেট্রো পরিষেবা চালু হয়নি। বর্তমানে ওই লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে

